M MyMedia BD

Post by Badal Chowdhury

রাশিয়ারও নজর এবার বাংলাদেশে' এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যে আমেরিকার পর এবার রাশিয়া প্রবেশের চেষ্টা করছে। চলতি মাসের শুরুতে পেট্রোবাংলার কাছে এ সংক্রান্ত প্রস্তাব এসেছে। নোভাটেক নামের প্রতিষ্ঠানের দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, তারা মহেশখালীতে একটি গ্র্যাভিটি-বেইজড স্ট্রাকচার নির্মাণ করতে চায়। সমুদ্রের তলদেশে বসানো বিশাল কংক্রিটের কাঠামোর ওপর তৈরি হবে স্থায়ী টার্মিনাল। ফলে এটি ভাসমান টার্মিনালের মতো ঢেউ বা ঝড়ের সঙ্গে দুলবে না। এই টার্মিনালে এক মাসের গ্যাসের মজুদ রাখা যাবে।বাংলাদেশে এলএনজি বাণিজ্যে আমেরিকার পর এবার রাশিয়ার প্রবেশের চেষ্টা; পিএসসির আওতাভুক্ত নিয়োগ কার্যক্রমে সরকারের পৃথক উচ্চপর্যায়ের কমিটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে; সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগে চাকরিপ্রার্থী, শিক্ষার্থীদের ক্ষোভ ও উদ্বেগ এবং সংকট কাটাতে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নজর বাংলাদেশের, এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে আলোচনার খবর গুরুত্ব পেয়েছে আজ বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।এটি হবে এলএনজি গ্রহণ, সংরক্ষণ ও গ্যাস সরবরাহের একটি বড় অবকাঠামো। বড় আকারের এলএনজি জাহাজ সরাসরি সেখানে এসে খালাস করতে পারবে। এলএনজি ব্যবস্থাপনায় দুটি পদ্ধতির কথা বলেছে নোভাটেক। প্রথম পদ্ধতিতে এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করে সমুদ্রের নিচ দিয়ে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হবে। আর দ্বিতীয় পদ্ধতিতে এলএনজি তরল অবস্থায় ছোট জাহাজে করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। এতে নতুন গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজন অনেকটাই কমে আসবে।
1
💬 0 Comments   •   👁 1 View