আপনার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে জমি কিনুন, বাড়ি করুন, বিদেশে ঘুরতে যান, দান করুন, যা মন চায় তা করুন শুধু ব্যাংকে টাকা রাখবেন না।
আমাদের দেশে কোন প্রফেশনাল ব্যাংক নেই কারণ কোন ব্যাংকের মালিক ব্যাংকার নয়, হয়তো গার্মেন্টস ব্যাবসায়ী নয়তো সিমেন্ট ব্যাবসায়ী।
লিমিটেড কোম্পানি, শেয়ার বাজার থেকে টাকা সংগ্রহ করতে পারবে না, সরাসরি টাকা চাইলে তো কেউ টাকা দিবেনা এই জন্য তারা ব্যাংকিং সিস্টেম টা কাজে লাগায়, ব্যাংক খুলে বসে তারপর জনগণ সেচ্চায় টাকা দিয়ে আসে, তারপর সেই টাকা তারা নিজেরাই ভুয়া কোম্পানি দেখিয়ে লোন নিয়ে পরে ঋণখেলাপী হয়ে যায়।
আর সরকারি ব্যাংক গুলো তো রাজনৈতিক নেতাদের দখলেই থাকে সব সময়, এর কথা কি আর বলবো।